পাংশার কসবামাজাইল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০নং কসবামাজাইল ইউনিয়ন পরিষদে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে পাংশা মডেল থানার আয়োজনে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিয়ার সুফল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান পিল্টু, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছে বাংলাদেশ পুলিশ। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধ করতে এলাকাবাসীর এখন আর থানায় যেতে হয় না। উপজেলার প্রতিটি ইউনিয়নেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। আপনারা এই বিট পুলিশের মাধ্যমে আপনাদের ইউনিয়নেই পুলিশ পাবেন এবং আপনার এলাকা থেকে সকল প্রকার অপরাধমূলক কার্যক্রমের তথ্য বিট পুলিশ অফিসারকে জানাবেন। তাহলে আপনার এলাকায় অপরাধ অনেক কমে আসবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন