ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২-৭-২০২২ রাত ৮:৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) সকাল ১০টায় প্রৌকশল অনুষদের গ্যালারিতে ‘ফ্রি সেমিনার অন হাইয়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার ইন দ্য ইউকে’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। 
 
কর্মশালা পরিচালনা করেন বিডাব্লিওবিএস এডুকেশন কনসালট্যান্টের ডিরেক্টর বশির আহমেদ। তিনি সেমিনারে  কেন ইউকে-তে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গড়ার জন্য যাবে, সে সম্পর্কে কিছু সুবিধা তুলে ধরেন। এছাড়াও টিউশন ফি, ইন্টার্নশিপ সুবিধা, স্কলারশিপ, কোর্স লিস্ট, প্রক্রিয়া এবং সময়, চাকরির জন্য কী কী দক্ষতা লাগবে; ইত্যাদি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
 
ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জাকারিয়া। বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক, ড. মনিরা জান্নাতুল কোবরা, সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান।
 
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য