বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)সভানেত্রী জীশান মীর্জা।
শনিবার (২জুলাই) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার দুই ইউপির প্রায় ২৫০ নজন বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষকে ত্রাণ সহায়তা দেন।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল ৭ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি।
এরপর তিনি, হাতীবান্ধা থানা চত্বরে অবস্থিত
বাংলাদেশের প্রথম লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত পুলিশ জাদুঘর পরিদর্শন করে। এসময় লালমনিরহাট পুলিশ জাদুঘরে শিশু কর্ণার উদ্বোধন এবং জেলায় দায়িত্বরত পুলিশ অফিসারদের কৃতি সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রবিউল ইসলাম, রংপুর হাইওয়ে পুলিশের এএসপি সার্কেল জাহিদ চৌধুরি,আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তারুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল, হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম, পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক প্রমুখ।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)সভানেত্রী জীশান মীর্জা বলেন, লালমনিরহাটে পুলিশ জাদুঘর নির্মাণ করা হয়েছে, আজকে শিশু কর্ণার উদ্বোধন করা হলো। আমি আশা করি অদুর ভবিষ্যতে সারা দেশে পুলিশ জাদুঘর নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, বন্যাত্ব দের ত্রাণ সহায়তা দিতে পেরে আনন্দিত।
তিনি আরো বলেন,পুনাক নারী কল্যাণ সংস্থা প্রতিবার অসহায় গরীব মানুষের সহায়তা করে থাকেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied