নজিপুর পৌর বণিক কমিটির ত্রিবার্ষিক নির্বাচন : সভাপতি বেন্টু, সম্পাদক জাবেদ
নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর পৌরসভার বৃহত্তর নজিপুর বণিক কমিটর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বাসস্ট্যান্ডসংলগ্ন আমিনুল হক (বিনোদন) মার্কেটে সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়ে বিজয়ের হ্যাট্রিক রেকর্ড গড়লেন শহিদুল আলম বেন্টু এবং টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকিব হোসেন জাবেদ (এ. জেড মিযান)।
সহ-সভাপতি পদে অমৃত কুমার ঘোষ, সহ-সাধারণ পদে মো. হারুন রশিদ, কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার মন্ডল,প্রচার সম্পাদক পদে মো. মাসুম রেজা।এছাড়া বীনা প্রতিদ্বন্দীতায় দপ্তর সম্পাদক পদে মো. মিনহাজুল আবেদিন, ক্রীড়া সম্পাদক পদে মো. নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
ব্যাসস্ট্যান্ড চৌরাস্তার রোড ম্যাপিক চার রোডের কেবল নওগাঁ রোডের নির্বাচনে ২ জন কার্যনির্বাহী সদস্য ভোটে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মো. মাসুদ রানা ও বিশ্বজিত শীল। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাপাহার রোডে ৩ জন, ধামইরহাট রোডে ৩ জন এবং মাতাজী রোডে ২ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মুরশিদুল আলম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আজাদ অরুণ। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন হয়েছে সকল কার্যক্রম।
এমএসএম / জামান
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
Link Copied