ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বজ্রপাতে ভারতের বিহারে ১০ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২২ সকাল ৯:৪১

ভারি বৃষ্টির সময় বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে আবারো প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২ জুলাই) রাজ্যটির বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনীর সূত্র জানিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজীপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ছিল ৯৩ দশমিক ২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮ দশমিক ৮ মিলিমিটার।

রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে। ৪ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি