পাংশায় রাতে প্রবাসীর স্ত্রীকে মিষ্টি খাওয়াতে গিয়ে গণধোলাইয়ের শিকার
রাজবাড়ীর পাংশায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে মিষ্টি খাওয়াতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়েছে এক যুবক। শুক্রবার (১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের সৌদি প্রবাসী কাঞ্চনের স্ত্রী সেলিনা পারভীনের বসতঘরে রাত ১২টার দিকে সেলিম সরদার নামে এক যুবককে ধরে গণধোলাই দেন এলাকাবাসী। সেলিম সরদার পার্শ্ববর্তী বেচপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে। সেলিনা এক সন্তানের জননী এবং সেলিম সরদার এক সন্তানের জনক।
এলাকাবসী জানান, কাঞ্চনের স্ত্রী সেলিনার সাথে সেলিমের দীর্ঘদিন অবৈধ প্রেমের সম্পর্ক চলছে। ওই অবৈধ সম্পর্ক ঢাকার জন্য তারা এলাকাসীর কাছে ভাই-বোনের সম্পর্ক বলে পরিচয় দেয়। ঘটনার রাতে তাদের ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হয় বলে এলাকার একটি মহল দাবি করে।
এলাকার ইউপি সদস্য মো. নাজমুল হাসান জানান, রাত ১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন সেলিনা পারভীন সেলিমের কাছে মিষ্টি খেতে চায়। সেলিম তাকে মিষ্টি খাওয়াতে এসেছিল বলে দাবি করেছে। বিষয়টি পাংশা থানা পুলিশকে অবগত রয়েছে। বিষটি জানতে পেরে সকালে সেলিনার পরিবার এসেছিল। সেলিনার মা সেলিনাকে তার বাড়িতে নিয়ে গেছেন। কাঞ্চন সৌদিতে রয়েছেন, তিনি বাড়ি এসে তার স্ত্রীর বিষয়টি সুরাহা করবেন।
এ বিষয়ে গণধোলাইয়ের শিকার সেলিম সরদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা সদর উদ্দিন বলেন, কাঞ্চনের স্ত্রী সেলিনার সাথে আমার ছেলে সেলিমের ভাই-বোনের সম্পর্ক। আমার ছেলে সেলিম আমার কাছে বলেছে, সেলিনা আমার ছেলেকে ফোন করে মিষ্টি খেতে চায়। আমার ছেলে তাকে মিষ্টি খাওয়ানোর জন্য তার বাড়িতে গিয়েছিল। তবে তার বাড়িতে যাওয়ার আগে আমাদের কারো কাছে কিছু বলে যায়নি।
তিনি অভিযোগ করে বলেন, সেলিনাকে তার স্বামীর বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার ছেলের ওপর এই মিথ্য অভিযোগ দেয়া হয়েছে।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন