পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণশ্রমিক পেটানোর ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও ছেলের বিরুদ্ধে মামলা
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবা লী) আসনের এমপি আলহাজ মহিব্বুর রহমান মহিবের ভাইয়ের চার নির্মাণশ্রমিককে পিটিয়ে আহত করার ঘটনার কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩ জুলাই) নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে রাহাতকেও আসামি করা হয়েছে।
এদিকে শ্রমিক পেটানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। মামলার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম বলেন, তদন্ত করে ব্যবসস্থা নেয়া হবে।
মামলায় বাদী বলেন, নির্মাণাধীন ভবনের ৬ তলার সিলিং পলেস্তার কাজ করছিল শ্রমিকরা। এ সময় বাতাসে বালু উড়ে গিয়ে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের উপরে পড়ে। এতে তিনি শ্রমিকদের গালমন্দ করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ভবনের উপরে উঠে নিজ হাতে স্টিলের পাইপ দিয়ে কর্মরত শ্রমিকদের এলোপাতাড়ি পিটিয়ে আবুল কালাম (৫০), চুন্নু মিয়া (৩৫) খাদেম(৬০) এবং উজ্জ্বলকে (৩২) আহত করেন। আহতরা পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে নিরাপত্তাজনিত কারণে বাড়ি পাঠানো হয়।
বাদী আরো বলেন, নিয়মনীতি মেনেই ভবন নির্মাণের কাজ চলছে। কিন্তু গত শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে কোনো কারণ ছাড়াই চার শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে কাজ বন্ধের হুমকি দিয়ে গেছেন। এর আগেও তিনি একাধিকবার শ্রমিকদের গালমন্দ করেছেন।
মশিউর ইনফ্রাস্টাকচার লিমিটেডের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, প্রতিদিনের মতো শুক্রবার ভবনের পলেস্তারের কাজ করছিল শ্রমিকরা। বালু উড়ে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের বাসায় গিয়ে পড়লে তিনি চার নির্মাণ শ্রমিককে স্টিলের রড দিয়ে পিটিয়ে আহত করেন। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের একাংশ বলছে, বর্তমান সময়ে উল্লিখিত আসনের সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সাথে বর্তমান এমপি মহিব্বুর রহমানের রাজনৈকি দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে উঠেছে, যা নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। সাবেক এমপি মাহাবুবুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাবিকুল আহসান ঘনিষ্ঠ বন্ধু। যে কারণে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি শ্রমিক পেটানোর কাজে লিপ্ত হয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, ভবন নির্মাণে নিয়মনীতি না মেনে স্থানীয় এমপি মহিব্বুর রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) আমার বাসভবনের পাশে বহুতল ভবন নির্মাণ করছেন। প্রতিনিয়ত নির্মাণসামগ্রী ছিটকে পড়ে আমার বাসার পরিবেশ নষ্ট করছে এবং আমার পরিবারের মাঝে আতংক ও ঝুঁকি বাড়াচ্ছে। এর আগেও আমার বাসার গৃহপরিচারিকা আহত হয়েছে। ঘটনার দিন আমার গায়ে নির্মাণসামগ্রী পড়েছে, যা নিয়ে একাধিকবার নির্মাণকাজে সর্তক করা হলেও তারা তা মানেনি। তাই একটি কাঠের টুকরা হাতে নিয়ে শ্রমিকদের মৃদু আঘাত করেছি, এলোপাতাড়ি নয়। ছোট একটি ঘটনা স্থানীয় এমপি সাহেব বড় করে প্রচার করে আমাকে হেনস্তা করতে চাইছেন, যা ঠিক নয়।
এমএসএম / জামান
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied