পটুয়াখালীতে এক মিনিটের টর্নেডোতে নিহত ১
পটুয়াখালীতে আকস্মিক এক মিনিটের টর্নেডোর আঘাতে শাহিন হাওলাদার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অলৌকিকভাবে প্রাঁণে বেচে যান সাথে থাকা ছোট মেয়ে মুক্তি আক্তার (১৬)। টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান দুমড়ে-মুচড়ে যায়। রোববার (৩ জুলাই) দুপুরে জেলা শহরের স্বনির্ভর রোডস্থ এলাকায় এমন ঘটনা ঘটে।
জানা গেছে, স্বনির্ভর রোডস্থ এলাকায় সরকারি জমিতে ঘর উঠিয়ে বসবাস করতেন শাহিন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদকে একাধিকবার সরকারি নাম্বারে কল দিলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ফয়সাল আহম্মেদ বলেন, রোববার দুপুর ১টার দিকে হঠাৎ করে একটি বাতাস ঘুরতে ঘুরতে লাউকাঠি নদীসংলগ্ন স্বনির্ভর রোডস্থ এলাকায় আঘাত হানে এবং সর্বোচ্চ এক মিনিট অবস্থান করে। এ সময় নিউমার্কেটের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী শাহিন হাওলাদার তার ছোট মেয়ে মুক্তিকে নিয়ে নদীতে গোসলে যান। টর্নেডো আঘাত হানার সময় তার মেয়ে টয়োলেটে যায়। কিন্তু টর্নেডোর প্রচণ্ড বেগের আঘাতে ধারালো কোনো বস্তু শাহিনের গলার অর্ধেক কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যাণ। তবে প্রাঁণে বেচে যায় তার মেয়ে মুক্তি।
এছাড়াও টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান দুমড়ে-মুচড়ে যায় বলে জানান ফয়সাল আহম্মেদ।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied