ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৩-৭-২০২২ রাত ৯:১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রায় ২০০টি বইসংবলিত এই কর্নারের উদ্বোধন করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধুর মত একজন জন্মেছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের কর্নারটি মূলত বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে একটি লাইব্রেরি। তবে শুধু বইয়ে না, বাস্তব জীবনের প্রতিটি কাজে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে৷ আমাদের শিক্ষার্থীদের উচিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে পড়া। 
 
তিনি আরো বলেন, সেটা হোক মোবাইলে, ট্যাবে বা সরাসরি বইয়ে। যেভাবেই হোক বঙ্গবন্ধুকে আমাদের জানতে হবে। তার জীবনাদর্শকে বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু যে ত্যাগ, দেশের প্রতি যে ভালোবাসা তা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে৷ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে৷ 
 
হল প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলে।

এমএসএম / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য