লালমোহনে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার
ভোলার লালমোহনে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হারুন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, গত ৪-৫ দিন ধরে হাসপাতাল রোড এলাকায় ঘুরছিল এই নারী। তার হাত এবং মাথার বিভিন্নস্থানে ক্ষতের কারণে পচনের সৃষ্বিট হয়েছিল এবং ক্ষতস্থানে পোকা বাসা বাঁধে। মহিলার এ অবস্থা দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অতিরিক্ত পচন থাকায় এখানে তার চিকিৎসা সম্ভব নয় বলে জানান চিকিৎসক।
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম নবীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের পাঠানো হয়েছে। থানা থেকে মরদেহ হস্তান্তর করলে পৌরসভার দায়িত্বে দাফনের ব্যবস্থা করা হবে।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, মারা যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান