ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ডিপিএস এসটিএস স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনি-২০২২ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৭-২০২২ রাত ৯:৪২

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার এ বছরের গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই ডিপিএস সিনিয়র সেকশন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা অর্জন করেছেন এমন ১১১ জন গ্র্যাজুয়েট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে বিশেষ বক্তৃতা প্রদান করেন আয়মান আলম। 

সূরা তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা মঞ্চে উঠে তাদের সনদ গ্রহণ করে এবং স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের সাথে ছবি তোলেন। ব্যক্তিগত ও দলীয় ছবি তোলার পর ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ড. শিবানন্দ সিএস বলেন, গ্র্যাজুয়েশন সেরেমনি-২০২২ অনুষ্ঠান মেধাবী তরুণদের উপস্থিতি অত্যন্ত আনন্দদায়ক ও আশাব্যঞ্জক।” তিনি আরও বলেন, “কোভিড-১৯ আমাদের সবার জন্যই অত্যন্ত কঠিন ছিলো। কিন্তু অদম্য তারুণ্য, সহনশীলতা ও সাহসের কারণেই সঙ্কটপূর্ণ সময় কাটিয়ে এ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে অফুরন্ত সম্ভাবনা ও আনন্দময় সময়। শিক্ষার্থীদের সাথে আবার ক্যাম্পাসে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন! আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

এ সময় ভ্যালেডিক্টোরিয়ান আয়মান আলম ডিপিএস এসটিএসের অ্যাকাডেমিক অভিজ্ঞতা সবার সাথে তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমি আমার সব শিক্ষক, বন্ধু এবং মা-বাবাকে ধন্যবাদ জানাতে চাই। জীবনের এ পর্যায়ে আসতে তারা আমাদের যথেষ্ট সহায়তা করেছেন। তাদের সহযোগিতার কারণেই আমরা ডিপিএস এসটিএস স্কুলের এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছি।

পরবর্তীতে, সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এ সময় গ্র্যাজুয়েশন ক্লাসের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করে বানানো একটি ভিডিও দেখানো হয়। পরে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হিসেবে তাদের টুপি বাতাসে উড়িয়ে দিয়ে মুহুর্তটি উদযাপন করেন। গ্র্যান্ড ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। 

সফলভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেন তারানা মজিদ আহমেদ (সিনিয়র সেকশনের হেড) ও আফরিন খান (ডিপিএস এসটিএস সিনিয়র স্কুলের বিজনেস স্টাডিজের হেড অব ডিপার্টমেন্ট)।

এমএসএম / জামান

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ