ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৩
ডেনমার্কে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ ঘটনায় ঘটে।
কোপেনহেগেন পুলিশের অপারেশন ইউনিটের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন জানিয়েছেন, ওই বন্দুকধারীর বয়স ২২ বছর। এটি সন্ত্রাসবাদের উদ্দেশ্যে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এক ডেনিশ সম্প্রচারমাধ্যমকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার আগেই তিনি কেনাকাটার জন্য ফিল্ডস শপিংমলে যান। এ সময় সঙ্গে তার পরিবার ছিল। তিনি যখন একটি পোশাকের দোকানে ছিলেন, তখন প্রথম গুলির আওয়াজ শুনতে পান। শব্দের তীব্রতা এতই ছিল যে, মনে হচ্ছিল দোকানের পাশেই গুলি চালানো হচ্ছিল।
হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আতঙ্কিত মানুষজনকে মল থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে