ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হায়দরাবাদের নাম বদলের জল্পনা উস্কে দিলেন মোদি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ সকাল ৯:৪৫

তেলেঙ্গানার হায়দরাবাদ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক চলছিল। সেখানে হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলে সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই নাম বদলে যাচ্ছে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রোববার (৩ জুলাই) বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এক ভারতের পক্ষে কথা বলেন মোদি। তার মন্তব্য উল্লেখ করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, হায়দরাবাদ হলো ভাগ্যনগর, যা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। সংঘবদ্ধ ভারতের ভিত্তিস্থাপন করেছিলেন সর্দার প্যাটেল, বিজেপি তার সেই স্বপ্নই সফল করছে।

তাহলে কি হায়দরাবাদের নাম পরিবর্তন করবে বিজেপি- এমন প্রশ্নের জবাবে স্পষ্ট বার্তা দেননি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, যখন বিজেপি তেলেঙ্গানায় সরকার গড়বে, তখন মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেয়ার, তাই নেবেন।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে টিআরএস প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওসহ বিরোধীদের আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেস, তৃণমূলকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও মোদির মুখে বাংলার নাম শোনা গেছে। অত্যাচার প্রসঙ্গে দুবার বাংলার নাম উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। বাংলা, কেরালার বিজেপি কর্মীরা অত্যাচার সহ্য করছেন বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলা, কেরালা, তেলেঙ্গানাতে অত্যাচার সহ্য করেও যেভাবে বিজেপি কর্মীরা কাজ করছেন, তার প্রশংসা করেন মোদি।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি