ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার হামলায় নিহত ৬, আহত ২০ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ সকাল ৯:৫৭

ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, স্লোভিয়ানস্ক শহরের পাশাপাশি রোববার রাশিয়ার হামলা হয়েছে আরেক পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী রোববার পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক ও ক্রামতোরস্কের পাশাপাশি খারকিভ শহরেও হামলা করেছে। এসব হামলায় রকেট সিস্টেমের পাশাপাশি সোভিয়েত আমলের স্মার্চ রকেট দিয়ে গোলাবর্ষণ করেছে তারা।

তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিটি শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে। রোববার রাতে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলায় শুধু স্লোভিয়ানস্ক শহরেই ৬ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। রাশিয়ার হামলায় একটি মেয়ে নিহত হয়েছে, তার নাম ইয়েভা। সে চলতি বছরের আগস্টে ১০ বছরে পা দিত।

তিনি আরো বলেন, ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট স্মার্চ, উরাগান এবং গ্র্যাড সিস্টেম অস্ত্র রয়েছে। তারা এখন ডনবাসে তাদের অস্ত্র ও গেলাবারুদের বৃহত্তম মজুদ জমা করেছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি