ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের শস্য বহনকারী রুশ জাহাজ আটক করল তুরস্ক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১০:৩৯

ইউক্রেনের শস্য বহনকারী একটি রুশ কার্গো জাহাজ আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বদনার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

ভাসিল বদনার বলেন, রাশিয়ার ওই জাহাজটির নাম ‘ঝিবেক ঝোলি’। সেটি ইউক্রেনের বেরদিয়ানস্ক বন্দর ছেড়ে এসেছিল। কৃষ্ণসাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছলে জাহাজটি আটক করা হয়। এই মুহূর্তে জাহাজটি কারাসু বন্দরের বাইরে সমুদ্র উপকূল থেকে ১ কিলোমিটার দূরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা রয়টার্সের প্রতিবেদকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে সেখান থেকে সরানো হয়নি।

জাহাজে থাকা খাদ্যশস্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি। তবে ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকে শস্য চুরির অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এসব অভিযোগ অবশ্য নাকচ করে এসেছে মস্কো। 

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি