লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
ভোলার লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উন্নত জাতের ধানের বীজ ও সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
২০২১-২২ অর্থবছরের খরিপ-২, ২০২২/২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এবার উপজেলার ৯২০ জন কৃষকের মাঝে বীজ-সার এবং ১০ জন কৃষকের মাঝে সেচযন্ত্র বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লাহসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান