ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৭


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২২ সকাল ৯:২৩

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। জেলা হিসাবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৭ মে থেকে ৪ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৩৯, সিলেট বিভাগে ৫৬ ও ঢাকা বিভাগে ১ জনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাজনিত বিভিন্ন রোগে ১১ হাজার ৬৬২ জন আক্রান্ত থাকলেও তা বেড়ে ১২ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৮০ জন। এতে মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৫২২ জন। এক্ষেত্রে কারো মৃত্যুর খবর নেই।

এছাড়া বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮০ জনের।

জেলাভিত্তিক মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এখানে ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছে ৫ জন করে। নেত্রকোনায় ১৭ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে ৭ জন, কুড়িগ্রাম ৪ জন ও লালমনিরহাটে ৭ জন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছে ১ জন।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ