যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত ৬
যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। হাইল্যান্ড পার্ক এলাকায় এই বন্দুক হামলা চালানো হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় আহতদের ছোটাছুটি করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি রক্তাক্ত দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় দেখেছেন।
স্থানীয় পত্রিকা শিকাগো সান টাইমস জানায়, আনুমানিক সকাল ১০টার দিকে প্যারেড শুরু হয়। তবে গুলি চলায় ১০ মিনিট পরই তা থামতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণকারী আশপাশের কোনো একটি দোকানের ছাদে অবস্থান নিয়ে প্যারেডে আসা মানুষদের গুলি করে। কিছুক্ষণ থেমে থেমে গুলি চালানো হয়। এ সময় বন্দুক লোড করা হচ্ছিল বলে ধারণা ওই প্রত্যক্ষদর্শী এক নারীর।
এর আগে জো বাইডেন বিশেষ এই দিনটি নিয়ে এক টুইটে বলেছেন, ৪ জুলাই আমাদের দেশের জন্য একটি গৌরবের দিন। আমাদের মহত্বকে উদযাপনের দিন এটি। পৃথিবীর অন্য কোনো দেশ 'সবাই সমান' এই ভিত্তিতে গঠন করা হয়নি। এখনো আমাদের সেরা দিনগুলো সামনে বাকি রয়েছে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে