ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বন্দুক সহিংসতার ‘মহামারী’ অবসানে লড়াই চলবে : বাইডেন 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১০:২০

যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৪ জন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুক হামলা ও হতাহতের ঘটনার পরই বন্দুক সহিংসতাকে ‘মহামারী’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে দেশে বন্দুক সহিংসতার মহামারী শেষ করতে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সময় সোমবার সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরুর পরপরই সকাল সোয়া দশটার দিকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়। বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে আরও ২৪ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামের এক যুবককে আগেই চিহ্নিত করেছিল হাইল্যান্ড পার্ক পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। অল্প সময় ধাওয়া করার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হামলার এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ব্যথিত হয়েছেন।

ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টে ভাষায়, স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বুদ্ধিহীন বন্দুক সহিংসতায় তিনি এবং তার স্ত্রী জিল হতবাক হয়েছেন। এই হামলা স্বাধীনতা দিবসে আমেরিকান সম্প্রদায়ের জন্য আবারও শোক নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে সম্প্রতি মার্কিন কংগ্রেস বন্দুক নিয়ন্ত্রণে একটি বিল পাস করে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন সেটিতে স্বাক্ষর করে বিলটিকে আইনে পরিণত করেন। গত প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন।

এই বিষয়ের দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, জুনের শেষের দিকে কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো উল্লেখযোগ্য বন্দুক নিয়ন্ত্রণ আইনে স্বাক্ষর করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি বন্দুক সহিংসতার মহামারির বিরুদ্ধে লড়াই ছেড়ে দিতে যাচ্ছি না। তবে ‘আরও অনেক কাজ’ বাকি রয়েছে।’

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা অনেক বেড়েছে। ২০২২ সালে উত্তর আমেরিকার এই দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি