ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশব্যাপী শিক্ষক হয়রানি, নির্যাতন ও‌ হত্যার প্রতিবাদে রাবিতে অবস্থান


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১২:৩৮
দেশব্যাপী শিক্ষক হয়রানি, নির্যাতন ও‌ হত্যার প্রতিবাদে রাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান বলেন, পুরোদেশে যে ভোট চুরি, পুকুর চুরি, টাকা পাচারের ঘটনা হচ্ছে, শিক্ষক নির্যাতনের ঘটনা হচ্ছে তার প্রতিফলন। একটা দেশে যখন সুষ্ঠু গণতন্ত্র থাকে না, তখন দেশে এরকম অরাজকতা হওয়াই স্বাভাবিক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দিতে পারি না। কারণ, দেশ দাঁড়িয়ে আছে অনৈতিক ব্যবস্থার ওপর। আমাদের ভোটাধিকার না‌ দিলে দেশের অবস্থা কোনোদিনই ঠিক হবে না।
 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, দেশ আজকে হীরক রাজার দেশে পরিণত হয়েছে। ওই সিনেমায় দেখানো হয়েছিল, একটা দেশকে ধ্বংস করতে চাইলে সে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিতে হয়। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের মুখে। এ পরিস্থিতি থেকে শীঘ্রই পরিত্রাণ পেতে হবে। 
 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, দেশের অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে যে, নিজেদের অধিকারের জন্য শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাডামের ওপর হামলা করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা। দেশে যে সকল শিক্ষকের ওপর হামলা করা হচ্ছে, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। দেশে রাতের বেলা নির্বাচন হয়, দেশে গণতন্ত্র নেই, তাই দেশের এই অবস্থা। আমরা অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই‌। 
 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুল হাসান খানের (মুক্তা) সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইমামুল হক সানজিদ, হাছানাত আলী, আব্দুল আলীম, সারোয়ার জাহান লিটন প্রমুখ। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য