ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবান জেলা পরিষদ টোল পয়েন্টে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ২:২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন টোল পয়েন্টে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন টোল পয়েন্ট বিরুদ্ধে কাঁচামালের ব্যবসায়ী ও ট্রাকচালকরা এ অভিযোগ তুলেছেন।
 
অভিযোগের উঠে এসেছে, প্রত্যেক কাঁচামালের দেড় টন গাড়ি বাবদ মূল্য চার্টে দেওয়া আছে ১৫০ টাকা, যেখানে টোল কর্তৃপক্ষ আদায় করছে ১ হাজার ৫০০ টাকা। আবার ৩ টনের ট্রাকের কাঁচামালের গাড়ির চার্টে দেয়া আছে ৩০০ টাকা, কর্তৃপক্ষ আদায় করছে ২০০০ হাজার টাকা। শুধু তাই নয়, ট্রাক বহনকারী একটি গরুর টোলহার দেয়া আছে ১৫০ টাকা, সেখানে কর্তৃপক্ষ আদায় করছে ৫০০ টাকা।
 
সরেজমিন দেখা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা আন্দোলন করে গাড়ি বন্ধ করে রাখেন কাঁচামাল ব্যবসায়ী ও ট্রাকচালকরা। টোল পয়েন্টের দায়িত্বরতরা প্রত্যেক গাড়ি থেকে টাকা বেশি নেয়ার কারণে কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের মাঝে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে বেশি টোল আদায় করার কারণে শুরু হয় তর্কবিতর্ক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে, পার্বত্য জেলা বান্দরবান হতে কাঁচামালের রপ্তানিযোগ্য বিভিন্ন দ্রব্যের ওপর টোলের নির্ধারিত হার দিলেও সেখানে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী ও ট্রাকচালকরা। শুধু তাই নয়, বিভিন্ন দ্রব্যের ওপর টোলের নির্ধারিত হার কর্তৃপক্ষের কোনো সাইনবোর্ড দেখা যায়নি। অন্যদিকে চার্টে টোলের হার দেয়া থাকলেও সেটি বেশি করে আদায় করছে টোল কর্তৃপক্ষ। তাদের দাবি করা অতিরিক্ত টোল না দিলে অকথ্যভাষায় গালাগালি ও ক্ষমতার অপব্যবহার করছে টোল পয়েন্টে থাকা টোল আদায়কারীরা।
 
জেলা পরিষদ টোল পয়েন্টের টাকা আদায়কারী আতিকুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, চার্ট অনুযায়ী টাকার আদায় করা হচ্ছে। অতিরিক্ত টাকা তিনি আদায় করছেন না এবং ট্রাকচালকদের সাথে দুর্ব্যবহার করছেন না।
 
এ ব্যাপারে কাঁচামালের ট্রাকচালক মো. হাসান বলেন, টোল চার্টের চেয়ে বেশির টাকা নিচ্ছে। টাকা না দিলে মারতে আসে। এমনকি আমাকে গালাগালি করে গাড়ি বন্ধ রাখার হুমকি দেয়া হয়েছে।
 
কাঁচামাল ব্যবসায়ী হানিফ বলেন, আমাদের গাড়ি সন্ধ্যা হলে লোড হয়ে বিভিন্ন স্থানে কাঁচামাল যায়। ওই ট্রাকভর্তি কাঁচামালের নির্ধারিত হারে টোল না নিয়ে অতিরিক্ত নিচ্ছে। এ ব্যাপারে কিছু বললে গালাগালি ও খারাপ আচরণ করে আমাদের সাথে। যদি লিস্ট অনুযায়ী টোল নেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই।
 
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন টোল পয়েন্টের ২০২২-২৩ অর্থবছরের ১৬ জুন লিজটি নিলাম হয় ১ কোটি ৯৯ লাখ টাকায়। নিলামের লিজটি ঠিকাদারি লাইসেন্স শশাংমং মারমার নামে লিজের নিলামটি নিয়ে নেন ৪ জন। ওই লিজ নিলামের টাকা এক বছরের মধ্যে ওঠাতে শুরু করেছে সিন্ডিকেট।
 
টোল পয়েন্টের শেয়ারদার সাইফুল বলেন, ঘটনাটির ব্যাপারে আমরা খুব লজ্জিত। এ ব্যাপারে নিউজ না করার অনুরোধ করেন তিনি।
 
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিংমং মারমা জানান, টোল আদায়কারীদের কার্যাদেশ দেয়া হয়নি। তবে মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে এবং একটি নির্ধারিত মূল্যতালিকা দেয়া হয়েছে। কোনোভাবেই তারা মূল্যতালিকার বেশি নিতে পারবেন না।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ