ফটিকছড়িতে খামার থেকেই বিক্রি হচ্ছে কোরবানির পশু
চট্টগ্রামের ফটিকছড়িতে গরুর শো রুম খ্যাত খামার ও বাড়ি থেকে ভাল বিক্রি হচ্ছে কোরবানি পশু।যারা ঝামেলা এড়াতে এবং দেখেশুনে নিতে ইচ্ছুক তারা এসব খামার ও বাড়ি বাড়ি গিয়ে পালিত পশু ক্রয় করছেন। ফটিকছড়ি উপজেলা পশুসম্পদ অধিদপ্তর তথ্য মতে উপজেলায় ছোট বড় প্রায় শতাধিক খামার রয়েছে। ৩৭ হাজার ৮ শত ৯০ টি পশু কোরাবানির জন্য প্রস্তুত করা হয়েছে এসব খামারে। এসব পশুর মধ্যে ৩৪ হাজার ৬ শ টি গরু এবং ৩ হাজার ২শ ৯০ টি মহিষ রয়েছে।
সরেজমিনে দেখা যায়,উপজেলার বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, আজাদী বাজার, কাজিরহাট, তৌকিরহাটসহ বিভিন্নস্থানে স্থায়ী খামারের পাশাপাশি গড়ে উঠেছে মৌসুমি ব্যবসায়ীদের গড়ে তোলা প্রায় শতাধিক খামার। কোরবানকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু মহিষ সংগ্রহ করে এনে মৌসুমি ব্যাবসায়ীরা গড়ে তোলেছেন এসব খামার।অধিকাংশ খামার গড়ে উঠেছে প্রধান সড়কগুলোর পাশে। যাতায়াত সুবিধা থাকায় এবং ছোট বড় চাহিদানুযায়ী পশু পাওয়া যাওয়ায় কোরবানি পশু ক্রয়ে ক্রেতাদের ভীড় জমছে এসব খামারে।সরেজিনে গরুর শোরুম খ্যাত বিভিন্ন খামারে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভীড় এবং ভালই বিক্রি হচ্ছে কোরবানি পশু।হাটবাজারের
ঝামেলা এড়াতেই এসব অস্থায়ী খামার থেকে কোরবানি পশু ক্রয়ে আসছেন বলে জানান অনেক ক্রেতা।আবার অনেক বলেন এসব খামার থেকে পশু নিল হাঁচিল দিতে হয়না। অনেক উৎসুক ক্রেতা এক খামার থেকে অন্য খামের গরু মহিষ দেখতে ছুটে যাচ্ছেন,পছন্দের গরু মহিষ দেখছেন এবং মূল্য যাচাই করে ভাল লাগলে কিনে ফেলছেন। খবর নিয়ে বাড়ি বাড়িও ছুটছেন অনেক ক্রেতা। পছন্দ ও দরদামে মিললে নিয়ে নিচ্ছেন গৃহস্থিদের পালিত পশু।
গরু ক্রয় করতে আসা মোহাম্মদ আলি আকবর বলেন,বাজারে থেকে গুরু নিতে ঝামেলাই পড়তে হয়,ভীড়ের মধ্যে দেখেশুনে গরু নেওয়া যায়না। ঝামেলা এড়াতেই খামার থেকে গরু নিতে আসলাম।
ক্রেতা মোহাম্মদ আদিল বলেন,বাজার থেকে নিলে হাছিল দিতে হয় খামার বা বাড়ি থেকে নিলে দিতে হয়না। মৌসুমী গরুর ব্যাবসায়ী হারুন বলেন,দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু সংগ্রাহ করে এনেছি। আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গরু রয়েছে। ভালই বিক্রি হচ্ছে।মাইজভাণ্ডার এলাকার রহমানিয়া ফার্মের মালিক মোহাম্মদ লিটন বলেন,আমাদের ফার্মে ৭০ থেকে দেড় লক্ষ টাকা মূল্যের গরু মহিষ রয়েছে। বিক্রেতা আমির হোসেন বলের যথেষ্ট ক্রেতা আসছেন। বিক্রিও মোটামুটি ভাল হচ্ছে।আবুল কাসেম এগ্রো ফার্মের স্বত্তাধিকারীমুন্সি মিয়া বলেন,আমার ফার্মে দুই লাখ টাকার দামের পর্যন্ত গরু মহিষ রয়েছে।
এদিকে বিভিন্ন হাট বাজারের অনেক ইজারাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, লাখ লাখ টাকা দিয়ে আমরা বাজার নিলাম নিয়েছি। আমরা আশায় থাকি কোরবান মৌসুমে আমাদের টাকা উঠে আসবে।
ইজারাদার মোহাম্মদ সফিউল আলম বলেন, এসব অস্থায়ী খামার গড়ে উঠায় বিগত কয়েকবছর যাবৎ হাটবাজারে কোরবানি পশু বেচা বিক্রি অনেকটা কমে গেছে। বিনিয়োগ করা টাকা তুলে আনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied