ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৫-৭-২০২২ বিকাল ৫:৪৫

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে নানা আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন- দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, শ্রেণিশিক্ষক, গার্লস গাইড, দল ও সংগীতের বিভিন্ন শাখায় প্রথম স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে একই কলেজের পুর্ণতা সরকারকে নির্বাচিত করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যে মায়েদের অবদান অনস্বীকার্য। উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান