ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশ্বে আরো ৭ লাখ ৮০ হাজার করোনা শনাক্ত, মৃত্যু হাজারের বেশি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১০:১৭

গত ২৪ ঘণ্টায় বিশ্বের নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১১৫ জন। একই সময়ে  ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জনে। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ১৪৯ জন।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন। বুধবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ২ লাখ ৬ হাজার ৫৫৪ জনের। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০১ জনে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ সময়ে ৩৯৩ জন মারা গেছেন। নতুন করে ৭৪ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯ জন।

এছাড়া একদিনে তাইওয়ানে ১০৩ জন, ইতালিতে ৯৪, ফ্রান্সে ৭৫ জন, রাশিয়ায় ৪৮ জন, অস্ট্রেলিয়ায় ৪৬ জন, স্পেনে ৩৭ মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি