ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বৈশ্বিক সংকটের মুখে চাল রপ্তানি দ্বিগুণ করছে মিয়ানমার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১০:২৯

আগামী তিন বছরের মধ্যে চাল রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে মিয়ানমার। এক্ষেত্রে চালের মানের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির রাইস ফেডারেশনের সভাপতি ইয়ে মিন অং। বুধবার (৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কৃষিপণ্য হিসেবে সবচেয়ে বেশি চাল রপ্তানি করে মিয়ানমার। বর্তমানে প্রতি বছর প্রায় ২০ লাখ টন চাল রপ্তানি করছে দেশটি। তবে ইয়ে মিন অং জানিয়েছেন, ২০২৫ সাল নাগাদ চাল রপ্তানির পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে ৪০ লাখ টনে নেয়ার পরিকল্পনা করছে মিয়ানমার। চীন, ইউরোপ এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো থেকে চাহিদা বাড়ায় রপ্তানি বাড়াতে চলেছে জান্তাশাসিত দেশটি।

স্থানীয় পর্যায়ে চাল উৎপাদন কমে যাওয়ার পরও রপ্তানি বাড়ানোর এই পরিকল্পনা নিয়েছে মিয়ানমার। ইয়ে মিন অং বলেন, দেশের কিছু অংশে অস্থিতিশীলতার কারণে উৎপাদন পাঁচ শতাংশ কম হতে পারে। তবে চালান পাঠানো যাবে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে প্রতিরোধযোদ্ধাদের সংঘর্ষ চলছে। দেশটিতে খাদ্য নিরাপত্তার হুমকি ক্রমেই বাড়ছে। সেখানকার সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার প্রায় ২৫ শতাংশই খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। বাড়ছে উৎপাদন খরচও। ২০১৯ সালের তুলনায় সারের দাম এখন ৩ দশমিক ৬ গুণ বেশি। কৃষকদের জন্য উচ্চফলনশীল জাতের বীজ কেনা ও পাওয়া দিনদিন দুষ্কর হয়ে উঠছে।

তবে মিয়ানমার রাইস ফেডারেশনের সভাপতি বলছেন, রপ্তানি করা এবং স্থানীয়ভাবে গ্রহণ করা চালের ধরন আলাদা। দেশে জনগণের চাহিদা মেটানোর মতো যথেষ্ট চাল রয়েছে। মিয়ানমারে এখন সেচ ও ফসল উৎপাদন বাড়ানোর দিকে নজর দেয়া দরকার বলে মনে করছেন তিনি।

জামান / জামান

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭