ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

পটুয়াখালীর চরমোন্তাজে তুচ্ছ ঘটনার শালিসিতে রক্তক্ষয়ী সংঘর্ষ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১২:১৫
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে তুচ্ছ ঘটনার সালিশিতে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনার কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এছাড়াও অন্তত ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চরমোন্তাজ স্লুইস বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন এবং সহ-সভাপতি মোশারেফ খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলে।
 
হামলায় গুরুত আহতদের চিকিৎসা দিতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। খবর পেয়ে চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
 
চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল খান বলেন, স্থানীয় রাকিব খাঁ ও  বাশির প্যাদার মধ্যে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনায় মীমাংসার জন্য চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক রাসেল খান ও দপ্তর সম্পাদক সাইফুলসহ স্থানীয় গণ্যমান্যকে মানা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শালিসগণ ও স্থানীয় গণ্যমান্যরা উভয়পক্ষকে নিয়ে ৮নং ওয়ার্ডের মিটারসংলগ্ন বাজারে বসেন। সালিশি চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ খাঁর ভাতিজা রিফাত খাঁ দলবল নিয়ে সালিশি না মানতে দুইপক্ষকে তোড়জোর করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে সালিশিতে উপস্থিত গণ্যমান্যদের উদ্দেশ করে গালমন্দ করে রিফাত খাঁ ও তার লোকজন। এ সময় স্থানীয়রা রিফাত খাঁকে চলে যেতে বললে রিফাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদ খানকে লাঞ্ছিত করে। এতে উপস্থিত অন্যরা বাধা দিলে রিফাত খাঁ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সালিশকারদে ওপর হামলা করে। 
 
একপর্যায় রিফাত খাঁ চরমোন্তাজ স্লুইস বাজারে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন প্যাদার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করা ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাংচুর করে। এ হামলায় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্য খোকন খাঁ, জহির গাজী, রাসেল গাজী, নবীন মুন্সি, সুমন সিকদারের নাম জানা গেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন প্যাদা বলেন, স্থানীয় একটি সালিশি চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ খাঁর ভাতিজা রিফাত খাঁ দলবল নিয়ে ভিকটিমদের সালিশি না মানতে প্রভাব বিস্তার করে। এতে প্রতিবাদ করলে রিফাত সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হামলা চালিয়ে ২০ জনকে আহত করে। এছাড়াও আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমএসএম / জামান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত