ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১:৫৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (৬ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- একই এলাকার মৃত আবুল কাশেমের চার ছেলে মো. মোজাফফর হোসেন (৫০), মো. মোজাম্মেল (৪৬), মো. মোদাসসের (৪২) ও ইয়াসমিন (৩০); এবং তাদের প্রতিবেশী মৃত মো. ইউনুসের ছেলে রকি (২৭)। এ বিষয়ে ভুক্তভোগী মো. মোদাসসের (৪২) অভিযোগ করে বলেন, জায়গার বিষয় নিয়ে পার্শ্ববর্তী এক পরিবারের সাথে আমাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা-হামলাও হয়েছিল অনেক। মিথ্যা মামলায় জেলেও যেতে হয়েছিল আমাকে। জেল থেকে বের হওয়ার পরও তারা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আর এর জের ধরেই তারা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এ বিষয়টি ঘটনাস্থলে আসা পুলিশ ও ফায়ার সার্ভিসকেও জানিয়েছি আমরা।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় গরু বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ আমাদের চার ভাইয়ের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত ৩ টা ৫৬ মিনিটের দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখানে পানির উৎস না থাকায় ২০টি ডেলিভারি হোজ খুলে আগুন নিয়ন্ত্রণ করি।
 
তিনি আরও বলেন, সেখানে এমনভাবে বাড়িগুলো করা হয়েছে, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ঢুকার জায়গা নেই। যার কারণে অনেক দূর থেকেই কাজ চালাতে হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, আগুন লাগার ঘটনা জানি। তবে ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী