পিছিয়ে যাওয়া এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দুই সপ্তাহ পর সময়সূচি চূড়ান্ত করা হবে। বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বন্যাকবলিত অঞ্চলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রসঙ্গে তিনি বলেন, আমরা বন্যার খোঁজ রাখছি নিয়মিত। শহর থেকে হয়ত পানি নেমে গেছে, তবে গ্রাম পর্যায়ে কোথাও কোথাও পানি আছে। বন্যায় আমাদের অনেক শিক্ষার্থী বই হারিয়েছি। আমরা নতুন করে এটা খোঁজ নিচ্ছি, কতজন শিক্ষার্থীর নতুন বই লাগবে। আমাদের কাছে প্রতি বছর স্টকে কিছু বই থাকে। কিন্তু এবার বন্যায় এত ক্ষতি হবে, সেটা আমাদের বিবেচনায় ছিল না। যদি প্রয়োজন হয়, আমরা বই ছাপিয়ে ফেলব। শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। বই হাতে পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে। এরপর পরীক্ষা নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সংক্রমণ অনেক বেড়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমাদের ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া আছে। ১২ বছরের কম বয়সীদের দ্রুত টিকা দিতে পারলে হয়ত সেটির প্রয়োজন হবে না। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। বরং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছি।
এমএসএম / জামান
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি