লালমোহনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
কর্মশালায় নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ; প্রধানমন্ত্রীর এ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সম্ভাবনা ও সফলতা অর্জনে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান