ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ার হাটবাজারে কম দামে মিলছে সামুদ্রিক মাছ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৬-৭-২০২২ রাত ১০:২৬
সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে ৬৫ দিনের। এই নিষেধাজ্ঞা শেষ হতে সময় আছে আরও বেশ কিছু দিন । এই সময়ে সাধারণত হাটবাজারে সামুদ্রিক মাছ পাওয়া যায় না। হাট-বাজার থাকে মাছ শূন্য। কিন্তু এবার বেতিক্রম হয়েছে। ৬৫ দিন নিষেধাজ্ঞার এই সময়ে দিনরাত পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছ। দামও নাগালের মধ্যে। ক্রেতারাও খুশি। 
 
সরেজমিন হাটবাজার গুলো ঘুরে দেখা যায়, লইট্যা,সুন্দরী ও সামুদ্রিক পাঙ্গাশসহ নানা ধরনের মাছে ভরপুর। লইট্যা ১২০ থেকে ১৫০,সুন্দরী ৩৫০ থেকে ৪৫০ এবং সামুদ্রিক পাঙ্গাশ ৪০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। 
 
শাহেদ নামের একজন ক্রেতা জানান, দ্বীপে সামুদ্রিক মাছের চাহিদা সবসময় বেশি।  নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাধারণত সামুদ্রিক মাছ পাওয়া যায় না বাজারে। এখন পাওয়া যাচ্ছে। দাম কখনো বেশি,কখনো কম। এসময় বিক্রেতারা সতর্কতার সাথে মজুদ করে বাজারে স্বল্প পরিমাণ মাছের যোগান দিয়ে থাকে।  
 
মাছ বিক্রেতারা সকালের সময়কে বলেন, উপকূলের মাছ ধরার প্রায়সব নৌকা এখন সাগরে। নিয়মিত কম দামে মাছ বিক্রি করতে পারছি। মাঝে মধ্যে মৎস্য অফিসের লোকজন ডিস্টার্ব করলে বিভিন্ন পয়েন্টে মাছ বিক্রি করতে হয়।
 
বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন,উপকূলীয় সব জায়গায় জেলেরা অনেক আগে থেকে মাছ ধরে আসতেছে। কুতুবদিয়ার জেলেরা ঋণে জর্জরিত। পেটের দায়ে সাগরে মাছ ধরতে যাচ্ছে। ভারত ও বাংলাদেশে একই সাথে মাছ ধরা বন্ধ না থাকায় ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় হাজার হাজার টন মাছ ধরে নিয়ে যাচ্ছে। 
 
 এব্যাপারে মৎস্য কর্মকর্তা(অঃদা) আনোয়ারুল আমিন সকালের সময়কে বলেন, সরকারি নির্দেশনা মতে আগামী ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। উপকূলের জেলেদের প্রথম কিস্তির চাউল বিতরণ করা হয়েছে। তাদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বুঝানো হয়েছে। তারপরও যারা মানছে না তাদের বিরুদ্ধে সাগরে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুটি ফিশিং ট্রলারকে জরিমানা করা হয়েছে। বাজারে অভিযানের বিষয়ে আইনে স্পষ্ট উল্লেখ নেই বলে জানান তিনি। 
 
 

এমএসএম / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা