রুশ গোলায় প্রাণ গেল ইউক্রেনের হয়ে যুদ্ধ করা ব্রাজিলীয় মডেলের
রুশ গোলায় প্রাণ গেল এক নারী স্নাইপারের। তাকে খুঁজতে গিয়ে মৃত্যু হয় ব্রাজিলের সাবেক সেনাকর্মীরও। গত ৩০ জুন খারকভ শহরে আছড়ে পড়ে রুশ মিসাইল। সেখানেই মৃত্যু হয় ওই নারী স্নাইপারের। তিনি শার্প শুটারের পাশাপাশি ব্রাজিলীয় মডেলও বটে।
জানা গেছে, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত খারকভ শহরে আছড়ে পড়েছিল রুশ গোলা। ওই হামলায়ই প্রাণ যায় স্নাইপার থালিতা দো ভালের (৩৯)। যুদ্ধবিধ্বস্ত শহরে থালিতার খোঁজ করতে বাঙ্কারে ফিরেছিলেন ব্রাজিলীয় সেনা ডগলাস বারজিও (৪০)। তখনই শহরে আছড়ে পড়ে রুশ গোলা। তাতেই প্রাণ যায় দুজনের। এর আগে একবার বোমাবর্ষণ থেকে রক্ষা পেয়েছিলেন থালিতা।
এর আগেও থালিতা ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেখানেই স্নাইপার হওয়ার প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি। এরপর ইরাকের স্বাধীন কুর্দিস্তানের সেনায় যোগ দিয়েছিলেন থালিতা। ইরাকে তার লড়াইয়ের বিস্তারিত বিবরণ ছিল নিজের ইউটিউব চ্যানেলে। সে তথ্য নিয়ে লেখা হচ্ছিল বইও।
অল্প বয়সে থালিতা মডেলিংও করেছেন। করেছেন অভিনয়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে পশুদের উদ্ধার করতেন তিনি।
ব্রাজিলিয়ান এই স্নাইপারের ভাই থিও রডরিগেজ ভিয়েরা জানিয়েছেন, গত তিন সপ্তাহ ধরে ইউক্রেনে ছিলেন থালিতা। সেখানে যুদ্ধপীড়িতদের উদ্ধারের পাশাপাশি শার্প শুটার হিসেবে কাজ করছিলেন তিনি। রাশিয়ার সেনার বিরুদ্ধে লড়াইয়েও অংশ নিয়েছিলেন ব্রাজিলের এই নারী।
এর আগেও মৃত্যুর মুখ থেকে একবার ফিরে এসেছেন থালিতা। তারপর থেকেই পরিবারের সঙ্গে মোবাইলেও বিশেষ যোগাযোগ করতে পারতেন না।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাত রুশ সেনারা। তাই মাঝেমধ্যে ফোন করে জানিয়ে দিতেন তিনি নিরাপদেই আছেন। শেষবার ২৭ জুন পরিবারের সঙ্গে কথা হয় তার। ইরাকের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেও ইউক্রেন থেকে আর বাড়ি ফেরা হলো না থালিতার।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে