ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে মোবাইল কোর্টের মধ্যেমে ৬ হাজার টাকা জরিমানা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ১২:৪৫
ঢাকার দোহার উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৮ ও ৪৫ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকেল ৪টায় দোহারের জয়পাড়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. নাজমুস সায়াদতের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি মোবাইল কোর্ট পরিচালনা করেন। 
 
এ সময় দোহার পেট্রল পাম্প, বেগম আয়েশা সুপার মার্কেট এবং থানা মোড় এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নন-মেট্রিক গজ ব্যাবহার এবং মেয়াদোত্তীর্নের তারিখ না থাকায় বিল্লাল বস্ত্র বিতান এবং নিউ ভাই বন্ধু ফুড প্রডাক্টসসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়। 
 
এ সময় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে দোহার থানা পুলিশের একটি দল।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন