চট্টগ্রামে মার্কেট দখলের চেস্টায় সংঘর্ষে আহত ৪
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার হাজারী লাইনে খাঁজা মার্কেট দখল ঘিরে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ জয় চৌধুরী নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-খাঁজা মার্কেটের মালিক নূর নাহার বেগম (৬৫), তার তিন ছেলে মোহাম্মদ বেলাল (৩৮), মোহাম্মদ রেজাউল (৪০) ও মোহাম্মদ ফারমান (৪২)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাঁজা মার্কেটের মালিকানা দাবি করে ঝুন্টু চৌধুরী ও তার ছেলে জয় চৌধুরী সকালে শতাধিক লোকজন নিয়ে মার্কেটটি দখলের চেস্টা চালায়। এসময় তারা মার্কেটের মালিক নূর নাহার বেগমের বাসায় ও মার্কেটে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হামলায় নেতৃত্বদানকারি জয় চৌধুরী নামক এক যুবককে আটক করলে বাকিরা পালিয়ে যায়।
নূর নাহার বেগমের অভিযোগ, হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটের দু’তলায় অবস্থিত বাসায় ব্যাপক ভাংচুর করে। তাকে ও তার তিন সন্তানকে ছুরিকাঘাত করে। বাসা থেকে ৪ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।
ঝুন্টু চৌধুরী বলেন, মার্কেটটি মালিক আমি। অথচ নূর নাহার বেগম দখল করে রয়েছেন। আমরা মার্কেট দখল নিতে গেলে নূর নাহারের ছেলেরা বাঁধা দেয়।
এব্যাপারে বক্সির বিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনাল বলেন, খাঁজা মার্কেটে একদল যুবক হামলা করছিল। আমরা ধাওয়া দিয়ে একজনকে আটক করি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied