বরিস জনসনের পদত্যাগে উচ্ছ্বসিত রাশিয়া, মন খারাপ ইউক্রেনের
নানা বিতর্কের জেরে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছাড়বেন প্রধানমন্ত্রিত্বও। তবে পরবর্তী প্রধানমন্ত্রী ক্ষমতাগ্রহণের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকছেন তিনিই। বরিস জনসনের এমন রাজনৈতিক পতনে মন খারাপ ইউক্রেনীয়দের। তবে এতে বেজায় খুশি রাশিয়া। খবর দ্য গার্ডিয়ানের।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছিল বরিস জনসনের সরকার। জি৭ নেতাদের মধ্যেও জনসনই সবার আগে গত এপ্রিলে কিয়েভ সফর করেন। এসব কারণে ইউক্রেনীয়দের কাছে বেশ জনপ্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার পদত্যাগে নাখোশ জেলেনস্কি প্রশাসন।
বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেয়ার পরপরই তার সঙ্গে টেলিফোনে কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সবাই দুঃখ নিয়ে খবরটি [জনসনের পদত্যাগের] শুনেছি। শুধু আমি নই, গোটা ইউক্রেনীয় সমাজ আপনার প্রতি সহানুভূতিশীল।
তিনি বলেন, আমাদের সন্দেহ নেই যে, [ইউক্রেনের প্রতি] গ্রেট ব্রিটেনের সমর্থন সংরক্ষিত থাকবে, তবে আপনার (জনসন) ব্যক্তিগত নেতৃত্ব ও ক্যারিশমা এটিকে বিশেষ করে তুলেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেন, আমাদের বিশ্বাস, এরপরও যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে থাকবে। তবে অবশ্যই আমরা ব্যথিত। দুই নেতার (জনসন-জেলেনস্কি) মধ্যে সত্যিকারে ব্যক্তিগত বন্ধন ছিল।
বরিস জনসনের পদত্যাগের খবরে ইউক্রেন যতটা ব্যথিত, ঠিক ততটাই যেন উৎফুল্ল রাশিয়া। ক্রেমলিনের মতে, ‘সবচেয়ে সক্রিয় রাশিয়াবিরোধী নেতা’ ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৭ জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, তিনি (জনসন) আমাদের পছন্দ করেন না। আমরাও তাকে পছন্দ করি না।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, শেষ কথা হলো- রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করবেন না। রাশিয়াকে ধ্বংস করা যাবে না। এতে আপনার দাঁত ভেঙে যেতে পারে।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভের মতে, জনসনের পদত্যাগ হলো ‘ব্রিটিশ অহংকার এবং মধ্যপন্থী নীতির যৌক্তিক ফলাফল’। সাবেক রুশ প্রেসিডেন্ট টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের সেরা বন্ধুরা চলে যাচ্ছে। আমরা এরপর জার্মানি, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর খবরের অপেক্ষায় রয়েছি।
রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী ওলেগ ডেরিপাস্কার ভাষায়, এটি এক ‘মূর্খ ভাঁড়’-এর ‘অপমানজনক পরিণতি’, যার বিবেক ‘ইউক্রেনের অর্থহীন সংঘাতে ক্ষতিগ্রস্ত হাজার হাজার জীবন’ দিয়ে জর্জরিত হবে।
জামান / জামান
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান