ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩০০ কোটি টাকা কেনাবেচার আশা

বান্দরবানে জমে উঠেছে কোরবানির পশুর হাট-বাজার


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১২:২২

মাঝে আর একদিন, এরপর শুরু হবে ঈদুল আজহা। ঈদুল আজহাকে  সামনে রেখে বান্দরবানের জমে উঠেছে কোরবানির পশুর হাট-বাজার। বিভিন্ন স্থান থেকে খামারিরা  বাজারে নিয়ে এসেছেন বিভিন্ন সাইজের গরু। পশুর হাট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, নির্বিঘ্নে যাতায়াতসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ। তবে গতবারের চেয়ে এবারে গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, পশুর খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা বেড়েছে।

সরেজমিন পশুর হাটে গিয়ে দেখা যায়, বান্দরবান শহরে কালাঘাটা ও বালাঘাটা গরুর বাজারে  একের পর এক বিভিন্ন রংয়ের গরুর আগমন ঘটেছে। পাহাড়ে দীর্ঘদিন ধরে খামারে পালিত গরুও নিয়ে এসেছে হাট-বাজারে। তবে গত বছর করোনার কারণে দাম মোটামুটি থাকলেও এবারের চিত্রটা উল্টো। হাটে গরুর দাম চওড়া হওয়ায় ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে গরুর প্রয়োজনীয় খাবারের দাম বেড়ে যাওয়াটেই খামারিরা দাম ধরে রেখেছে প্রায় দ্বিগুণ।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা আছে ৪৬ হাজার ৭০টি। এরমধ্যে জেলার খামারগুলোতে প্রস্তুত আছে ২৫ হাজার ৬১৭টি গরু, মহিষ ও ছাগল। ঘাটতি রয়েছে ২১ হাজারের বেশি। গত বছরের চাহিদা বিবেচনায় এ বছরের চাহিদা নির্ধারণ করেছে প্রাণিসম্পদ বিভাগ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানের কোরবানির পশুর হাটগুলোতে অন্তত ৩০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

বালাঘাটা বাজারে ইজারাদার আবু খায়েব বলেন, গতবারের চেয়ে এবার বড় গরুন ইজারা ধরা হয়েছে ১৫০ টাকা, মাঝারি ধরা হয়েছে ১০০ টাকা এবং ছোট সাইজসহ ছাগল ধরা হয়েছে ৫০ টাকা। গতবারের তুলনায় এবার ইজারা ও গরুর দাম স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।

এদিকে, গরুর হাট-বাজারের নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পশুর হাটে জাল টাকার বিস্তার রোধেও নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। জাল নোট শনাক্তকারী মেশিনও রাখা হয়েছে পশুর হাটে। বালাঘাটা ও কালাঘাটা পশুর হাটে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,  ট্রাফিক পুলিশ, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ। পশুর হাটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শেষ মুহূর্তে ভালোই জমে উঠছে কোরবানির পশুর হাট।

খামারি কলিম মোল্লাহ জানান, গরুর প্রয়োজনীয় খাবারের দাম বাড়ার কারণেই গরুর দাম ও খানিকটা বেশি ধরা হয়েছে।

খামারি উসাই মং মারমা জানান, তিনি হাটে দুটি গরু নিয়ে এসেসেন। গতবারে গরুর দাম কম হওয়ায় বিক্রি করতে পারেননি। এবার নির্দিষ্ট দামেই গরু দুটি  বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

ক্রেতা আমির হোসেন বলেন, গতবারের তুলনায় এবার গরুর দাম দ্বিগুণ। গরুর পাশাপাশি খাসিরও দাম বেশি। এত দাম ধরে রাখলে এ বছর মনে হয় কোরবানি দিতে পারব না।

বান্দরবান সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন বলেন, পশুর হাট-বাজারে মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। হাটে এস পশু অসুস্থ হয়ে পড়লে সেগুলোকে চিকিৎসা দিয়ে যাচ্ছি।

বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হাট-বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আমরা কাজ করছি। এখানের যাতে শৃঙ্খলা বজায় থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

বান্দরবান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলামুর রহমান বলেন, আমাদের হিসাবে এখন পর্যন্ত পর্যাপ্ত পশু রয়েছে। এবার অন্তত ৩০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আমরা আশা করছি। তবে টাকার পরিমাণ আরো বাড়তে পারে।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ