সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুরে বিরামপুর পৌর শহরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও পরিমল কুমার সরকার বলেন, আমি নিয়মিত পত্রিকাটি পড়ি। আমার জানামত ইতোমধ্যে পত্রিকাটি এলাকায় আলোচনার শীর্ষে রয়েছে। ভালো ভালো এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীতে বিরামপুর বার্তা পত্রিকাটি আরো এগিয়ে যাক এই প্রত্যাশা রইলো।
বিশেষ অতিথি’র বক্তব্যে ওসি সুমন কুমার মহন্ত বলেন, সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকাটি সাজানো গোছানো সংবাদ প্রকাশ করে, সেজন্য পত্রিকটি পড়তে ভালো লাগে। পত্রিকাটি তার ধারাবাহিকতা বজায় রাখবে এই আশা করি।
সভাপতির বক্তব্যে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে বিরামপুর বার্তা। আমরা যারা এ পত্রিকায় কাজ করি, তাদের সবার কর্মদক্ষতা কাজে লাগিয়ে পত্রিকার গতিকে আরও বেগবান করতে হবে। তাই আমাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। অনুসন্ধানী প্রতিবেদনসহ বিজ্ঞাপন ও সার্কুলেশন বিষয়েও সবার সুদৃষ্টি রাখা জরুরি।
সম্মেলন শেষে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস এর পক্ষ থেকে পত্রিকাটির সকল প্রতিনিধি এবং পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার বিতরন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান