কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে শের ই বাংলা নৌঘাঁটি নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও আবাসন ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে এ মানববন্ধনে এলাকাবাসী তাদের প্রতিটি স্থাপনা তালিকাভুক্ত করার দাবি জানান।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শেরেবাংলা বানৌজার নির্মাণে এখানকার অন্তত ৫০০ পরিবারের কমপক্ষে ৮০ শতাংশ পরিবার ভূমিহীন হয়ে যাবে। ৯৫ শতাংশ পরিবারের রোজগার বন্ধ হয়ে যাবে। আর যাদের ঘর পুকুর ঘের ও গাছপালা এখনো অধিগ্রহন করা হয়নি, তারা বেঁচে থাকলেও ধুঁকে ধুঁকে মারা যাবে। তারা বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও এখনো শতাধিক পরিবারের সম্পত্তির সঠিক তালিকাভুক্ত করা হয়নি। এতে ভূমির সাথে সম্পদ হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
তাার আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ওই এলাকার মানুষ খুশি। কিন্তু তাদের যে সম্পদ অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক দাম নির্ধারণ ও প্রতিটি ঘর তালিকাভুক্ত করে পুনর্বাসন ও আবাসন ব্যবস্থার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান মিলন। আরো বক্তব্য রাখেন- ক্ষতিগ্রস্ত পরিবারের সদস মো. ওমর ফারুক, জামাল হাওলাদার, ইমরান হোসেন পিয়াল, পারভীন রহমান, রফিক গাজী প্রমুখ।
জামান / জামান
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা