ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ার খাগরিয়ায় চাঁদার দাবিতে হামলার অভিযোগ 


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-৭-২০২২ সকাল ৯:৩০

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ায় উপজেলা আওয়ামী লীগের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সুজা চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে। শুক্রবার (৮ জুলাই) দুপুরে সাতকানিয়ার খাগরিয়ার ২নং ওয়ার্ডের মাহাজনপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত কিশোরের নাম আলী হাসান আশিক। সে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ নেতা কোরবান আলী বাদশার ছেলে বলে জানা গেছে।

আওয়ামী লীগ নেতা কোরবান আলীর ছেলে আশিকের থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এলাকার মহাজনপাড়ার মসজিদের পাশে আশিকের গতিরোধ করে একই এলাকার সুজা চৌধুরীসহ আইনুল হোসেন, নাছির উদদীন, শাহআলম আচমকা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে আওয়ামী লীগ নেতার ছেলে আশিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার দুপুরে সুজাসহ ৪ জন আশিককে বেধড়ক মারধর করেন।

ঘটনাস্থলে যাওয়া সাতকানিয়া  থানার এসআই চন্দন বলেন, আমি মাত্র স্পটে এসেছি, বিস্তারিত পরে জানাব।

খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, মূলত এটা সুজার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমি চিকিৎসার কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে যতটুকু শুনেছি, মসজিদ কমিটির বিষয় নিয়ে ছেলেটি এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে। সুজা ভাইয়ের সহযোগিতায় ছেলেগুলোর পরিবার চলে, সেই জায়গায় সুজা ভাই তার কাছে চাঁদা চাওয়াটা হাসির বিষয়। মূলত এলাকার গ্রুপিং নিয়ে রটাচ্ছে এসব।

এদিকে আহত আশিক বলে, চাঁদা দাবি করে পরিকল্পিতভারে তার ওপর হামলা করা হয় মূলত সুজার ইন্ধনে।

জামান / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন