ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কারফিউ জারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২২ দুপুর ১০:৫

জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়তি দামসহ ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে দেশটিতে সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ–প্রতিবাদ। আর উত্তাল বিক্ষোভ ঠেকাতে রাজধানী কলম্বোয় জারি করা হয়েছে কারফিউ। খবর এনডিটিভির।

স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে কলম্বো ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করে সরকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। কারফিউ চলাকালে সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমারত্নে এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কায় খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি অনেকদিন ধরেই বিদ্যুৎ ঘাটতি চলছে। এ অবস্থায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাবহত আছে। দেশটির হাজারো মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।  শনিবারও বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছেন। এমন অবস্থায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করল দেশটির সরকার।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি