বিশ্বে এক দিনে করোনায় আক্রান্ত প্রায় ৮ লাখ, মৃত্যু ১৪০০’র বেশি
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৬৩ জন এবং এই রোগে মারা গেছেন ১ হাজার ৪৬৩ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৭ হাজার ২০৬ জন। মহামারী শুরু থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এ তথ্য।
শুক্রবার বিশ্বে দৈনিক আক্রান্তে শীর্ষে ছিল ফ্রান্স, আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এই দিন ফ্রান্সে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৭৪ জনের।
অন্যদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৩০৩ জনের এবং দেশটিতে এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৭৭ জন।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ব্যতীত আরও যেসব দেশে এইদিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৬৯০ জন, মৃত ১০৫), ব্রাজিল (নতুন আক্রান্ত ৭২ হাজার ৫৫১ জন, মৃত ২৭৪ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৭৮৬, মৃত ১৪), স্পেন (মৃত ১৫৭, নতুন আক্রান্ত ২৭ হাজার ৮৭১) ও তাইওয়ান (মৃত ১৩১, নতুন আক্রান্ত ৩০ হাজার ৪৭৭)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৯৮ হাজার ২৪৭ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৫ লাখ ৬০ হাজার ৪২১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৭ হাজার ৮২৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৫ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭১ হাজার ৪৩৯ জনের।
এছাড়া গত আড়াই বছর ধরে চলা মহামারীতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬১০ জন।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে