ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটি-বান্দরবান-দিনাজপুরে জমজমাট কোরবানির পশুর হাট


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২২ দুপুর ১০:৩৫

পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ছাড়াও দিনাজপুরে কোরবানির পশুর হাটে চলছে শেষ সময়ে জমজমাট বেচাকেনা। রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে বসেছে জেলা সদরের একমাত্র কোরবানির গরুর হাট।

জেলার সদরসহ ১০ উপজেলা থেকে এ হাটে গরু আনা হচ্ছে। পাহাড়ি এলাকার গরুর বেশ চাহিদা থাকায় ভাল বিক্রি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরেক পার্বত্য জেলা বান্দরবানেও সরগরম কোরবানির পশুর হাট। অন্যাদিকে দিনাজপুরের হাটগুলোতে শেষ সময়ে বেচাকেনা বেড়েছে।

রাঙামাটির পাহাড়ি এলাকার গরুর চাহিদা রয়েছে পুরো জেলা জুড়ে। কোরবানির ঈদ আসলে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে পশুর হাটে হাজির হয় খামারীরা। রাঙামাটি পৌর শহরের  ট্রাক টার্মিনালে বসেছে জেলা সদরের একমাত্র কোরবানির গরুর হাট। এবছর গরুর দাম ভাল পাওয়া যাচ্ছে বলে জানালেন খামারীরা। তবে দামে অসন্তুষ্ট ক্রেতারা ।

হাটে সর্বনিম্ন গরুটির মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার টাকা। ৪ লাখ টাকা দামের গরুও আনা হয়েছে হাটে। হাট হাজারাদার জানিয়েছেন, ক্রেতাদের কাছে পাহাড়ি এলাকার গরুর বেশ চাহিদা রয়েছে।

এদিকে, পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা গরুর দাম হাঁকাচ্ছেন বেশি। আর বিক্রেতারা বলছেন, গরুর খাবারের দাম বাড়তি থাকায় গরুর দাম বেশি। এছাড়া পশুর হাটকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন।

অন্যদিকে, দিনাজপুরের হাটগুলোতে এবার গরুর সরবরাহ বেশি। গেলো কয়েকদিনে দর কিছুটা কম ছিলো। শেষমুহূর্তে ব্যবসায়ী ও খামারিরা দাম বেশি চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ