শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে বিক্রমাসিংহের পদত্যাগ
পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। চলমান বিক্ষোভের মুখে শনিবার (৯ জুলাই) পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়াডটকমসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
এদিন এক টুইটার বার্তায় বিক্রমাসিংহে বলেন, ‘জনগণের নিরাপত্তা ও সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সুপারিশ মাথা পেতে নিয়েছি। একটা সর্বদলীয় সরকার গঠনের পথ পরিষ্কার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’
এর কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর নেতারা চাইলে তিনি পদত্যাগ করতে ইচ্ছুক। এর মাধ্যমে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ করে দিতে চান তিনি। শনিবার (৯ জুলাই) বিরোধী দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে নিজের মনোভাব প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে প্রেসিডেন্ট গোতাবায়াকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। তিনি প্রেসিডেন্টকে বলেছেন, একট সর্বদলীয় সরকার অবশ্যই গঠন করতে হবে।
তিনি আরও বলেছেন, দেশে খাদ্য ও জ্বালানি সংকট চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফও) পরিচালক খুব শিগগিরই শ্রীলঙ্কা সফরে আসবেন। তার আগে নতুন একটি সরকার গঠন নিশ্চিত করা দরকার।’
শনিবার রাজধানী কলম্বোয় রীতিমতো গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে এবং অবস্থান নেয়। অনেককেই প্রেসিডেন্টের বাসভবনের সুইমিংপুলে গোসল করতেও দেখা যায়।
জনগণের রোষের মুখে বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মতো করেই বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। সটকে পড়েন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। এরপরও বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। তাদের একটাই দাবি, প্রেসিডেন্ট গোতাবায়াকে পদত্যাগ করতে হবে।
জামান / জামান
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান