ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২২ সকাল ৮:৪৯

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে করা হয়েছে ভাঙচুর। গতকাল শনিবার (৯ জুলাই) রাতে দেশটির রাজধানী কলম্বোতে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর দেওয়া হয় আগুন। এছাড়া প্রধানমন্ত্রীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায় আগুন জ্বলতে।

আগুন দেওয়ার আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চাইলে তিনিও পদত্যাগ করতে ইচ্ছুক। দলীয় বৈঠকে এই ইচ্ছার কথা জানান তিনি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করতে রাজি।

এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, ১৩ জুলাই (বুধবার) পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট তাকে এ কথা বলেছেন।

দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহ। তাতেও শান্ত হয়নি পরিস্থিতি।

সবশেষ কঠোর নিরাপত্তাবেষ্টিত দেশটির প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। ফলে জনসাধারণের বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

এদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। সূত্র: বিবিসি, আল জাজিরা

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি