ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভারতসহ ৫ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নিলেন জেলেনস্কি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২২ সকাল ৯:২১

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন বড় পদক্ষেপ নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন তিনি। প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে। তবে কী কারণে তাদের বরখাস্ত করা হয়েছে তার কোনো কারণ জানা যায়নি।

ভারত ছাড়াও প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্ত করেছেন জার্মানি, চেক রিপাবলিক, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত রাষ্ট্রদূতকেও। তাদের অন্য কোনো পদে বহাল করা হবে কি-না তা নিয়েও কোনো বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে।

গত ২৪ ফেব্রয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। মনে করা হচ্ছে, সেই সাহায্য আনতে যারা সেভাববে সফল হননি, তাদের ক্ষেত্রেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

যুদ্ধের বিরুদ্ধে সবর হলেও ভারত রাশিয়ার সঙ্গে এখনো অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনোও অটুট রেখেই চলেছে তারাও। একে কূটনৈতিক ব্যর্থতাই বলে মনে করছেন জেলেনস্কি। সে কারণেই সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূতকে সরিয়ে দেয়া হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি