ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দ্রুত মহামারি ও সঙ্কট কাটিয়ে পুরনো রূপে ফিরবে পৃথিবী, আশা তথ্যমন্ত্রী’র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৭-২০২২ দুপুর ৪:২৩
করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
রোববার (১০ জুলাই) সকালে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আযহা’র নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. জাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরী হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি স্থাপিত হবে। এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।
পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়। দলমত নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সঙ্কট মোকাবেলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, এবং সঙ্কট মোকাবেলা করার মানসিকতা সবার মধ্যে তৈরী হবে। দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি মহান আল্লাহর কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা, -বলেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তিনি।
সমস্ত সঙ্কট মোকাবেলা করে তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও তাঁর হাত ধরে যেন দেশ এগিয়ে যায়, এটিই মহান আল্লাহর কাছে আজকের দিনে প্রার্থনা জানান তথ্যমন্ত্রী।
নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী