ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কীটনাশক পান করা নববধূকে কেরোসিন পান করালো স্বামী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১০-৭-২০২২ দুপুর ৪:২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় কীটনাশক পান করে এক নববধূ আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালের বেডে শুয়ে আছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নজু বাপের পাড়ায়। নববধূ ওই গ্রামের গফুরের ছেলে ইসমাঈলের স্ত্রী। 
 
জানা যায়, ইসমাঈল গত তিন মাস আগে পেকুয়া উপজেলার টইটং মাদ্রাসা পাড়ার আহমদ কবিরের মেয়ে জান্নাতুল মাওয়াকে
বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে তারা শান্তিতে বসবাস করতে থাকেন। ইসমাঈল একজন মৎস্যজীবী। ঘটনার দিন সাগরে মাছ ধরে বাড়িতে এসেছেন তিনি। এসেই নববধূর সাথে কথা কাটাকাটি হয়। দুই গালে দুটি থাপ্পড় দেন স্বামী। এতেই রেগেমেগে নববধূ চাচা শশুরের ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর শ্বশুর বাড়ির লোকজন বমি করানোর জন্য জোর করে কেরোসিন পান করান নববধূকে। তারপর নিয়ে যান হাসপাতালে। 
 
ছেলের বাবা গফুর জানান,গত তিন মাস আগে ছেলের হাত ধরে মেয়েটি তার বাড়িতে চলে আসে। মেয়েটির সুন্দর আচরণে মুগ্ধ হয়ে তারা তাকে বউ হিসেবে মেনে নেন। ঘটনার আগের দিন নববধূর বাপের বাড়ি থেকে কোরবানি ছাগল দেয়া হয়েছে। কেন কীটনাশক পান করলো কিছুই বুঝতে পারছেন না।
 
কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম বলেন, শুধু কীটনাশক পান করলে স্টোমাক ওযাশ করা যায়। কিন্তু কীটনাশকের সাথে কেরোসিন পান করানোতে বিষয়টি জটিল হয়ে গেছে। 
 
স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান বলেন, রোগীর অবস্থা দেখে কক্সবাজার সদর হাসপাতালে রেফারের জন্য বলেছিলাম। কিন্তু রোগীর শশুর বাড়ির লোকজন জোরাজোরি করে দায়ভার নিজেদের উপর নেয়ায় রোগীকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে । চিকিৎসা চলছে। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা