ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শ্রীলংকার অস্থিরতার জন্য রাশিয়া দায়ী : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২২ দুপুর ১০:৫৪

শ্রীলংকার চলমান অস্থিরতার জন্য রাশিয়াকে দায়ী করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় রোববার (১০ জুলাই) ব্যাংকক সফরে গিয়ে ব্লিঙ্কেন বলেন, রাশিয়া ইউক্রেনের যেসব খাদ্যশস্য আটকে রেখেছে, সেটির কারণে শ্রীলংকায় এমন অস্থিরতা দেখা দিতে পারে৷

ব্লিঙ্কেন শঙ্কা প্রকাশ করে বলেন, পৃথিবীর অন্য দেশগুলোতেও এ অস্থিরতা ছড়িয়ে যেতে পারে৷ আমরা রাশিয়ার আগ্রাসনের প্রভাব সব জায়গায় দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তাদের আগ্রাসনের কারণে শ্রীলংকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে আমরা চিন্তিত৷

এসব আশঙ্কার কথা প্রকাশ করে ব্লিঙ্কেন রাশিয়ার প্রতি আহ্বান জানান, তারা ইউক্রেনের যে ২০ মিলিয়ন টন শস্য আটকে রেখেছে সেগুলো যেন ছেড়ে দেয়৷

এদিকে, রাশিয়া শস্য আটকে রাখার বিষয়টি সব সময় অস্বীকার করে থাকে৷ তাদের দাবি, আটকে থাকা শস্য বের হতে দেয়ার সুযোগ দিতে তৈরি আছে তারা।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি