ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সূর্যের চারপাশে অবাক ‘বলয়’ ! আকাশে সবার চোখ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৭-২০২২ দুপুর ৩:৩৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আকাশে হঠাৎ করে সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনুর মতো দেখা গেছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষ। কেউ কেউ বন্ধুবান্ধবদের ফোন করে জানাচ্ছেন দ্রুত ছাদে উঠে অবাক করা দৃশ্য দেখতে। 
 
মোহাম্মদ আরমানুল ইসলাম তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘অবাক করা রংধনু। এই মাত্র তোলা (১১টা ৪৭ মিনিটে তোলা)। সূর্যের মাঝখানে বৃত্তাকার। এমন রংধনু দেখেছেন কেউ?’
 
সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা তার ওয়ালে লিখেছেন, সূর্যের চারিপাশে এ মুহুর্তে গোলাকার বৃত্ত। এটা কিসের লক্ষন?
 
সাদ্দাম হোসেন তার ওয়ালে লিখেছেন, ‘সকাল থেকে সূর্যের চারপাশে বৃত্তাকারের মতো দেখা যাচ্ছে। এনিয়ে হাজারও কৌতুহল দেখা যায়। তাই ছবি তুলেছি।’ 
 
এভাবেই অনেকেই তাদের মনের ভাবগুলো লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখছেন এটি অশনিসংকেত আবার কেউ লিখছেন অসাধারণ দৃশ্য। 
 
তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ওয়েবসাইট থেকে জানা যায়, এই বলয় ২২ ডিগ্রি হ্যালো (halo) নামে পরিচিত। বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ছোট ছোট বরফকণা রয়েছে। সূর্যের আলো স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয়। হ্যালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রি হলেই এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয়। বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী