ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজের জমিতে গাছ কর্তন করতে গিয়ে বিএসএফ ছুড়া রাবার বুলেটের ছিটা লেগে গৃহবধূ আহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৭-২০২২ দুপুর ৩:৩৫
লালমনিরহাটের কালীগঞ্জ সিমান্তে নিজস্ব(বাংলাদেশী) জমিতে গাছ কর্তন করতে গিয়ে ভারতীয় বিএসএফ এর ছুড়া রাবার বুলেটের ছিটা লেগে এক গৃহবধূ আহত হয়েছে।
 
রবিবার(১০ জুলাই) বিকেল ৪ টা দিকে উপজেলার বলাইরহাট সিমান্তে বুড়িরহাট বিওপি এলাকার ৯১৬(সাব পিলার) সিমানায় এ ঘটনা ঘটে।আহত গৃহবধূর নাম রেনুকা রানী, তিনি গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের শ্রী ধজেন চন্দ্রের স্ত্রী।
 
আহত গৃহবধূর স্বামী ধজেন চন্দ্র জানান,বিকেলে আমার ঘর মেরামতের প্রয়োজনে ছেলে ও স্ত্রী নিজস্ব জমিতে থাকা গাছ কাটতে গিয়েছিলো।গাছকাটার সময় হঠাৎ বিএসএফ রাবার বুলেট মারে এতে আমার ছেলের কোনো ক্ষতি না হলেও আমার স্ত্রীর ডান পায়ের পাতায় লেগেছে। বর্তমানে সে আমার বাড়িতেই চিকিৎসাধীন আছে।
 
ছেলে সনজিৎ জানায়, মালদল নদীর পারে তাদের লাগানো গাছ কাটতে গিয়ে কাজে মনোযোগী থাকায় আশপাশের শব্দ শুনতে পারেনি।কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ বিকট শব্দে কিছু একটা ছুড়ে এতে তার কিছু না হলেও তার মায়ের পায়ে আঘাত লেগেছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন রেনুকা।
 
স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থলে আসে এবং ভারতীয় বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করেছে।
 
তবে বিষয়টি নিয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ কথা বলতে রাজি না।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার