ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টুইটারের মামলার হুমকি নিয়ে ঠাট্টা করলেন মাস্ক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ১০:০

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেওয়ার চুক্তি থেকে ফিরে আসার জন্য টেক বিলিয়নেয়ার এলন মাস্কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আর এ খবরটিকে নিয়ে ঠাট্টা করে একটি মেম টুইট করেছেন মাস্ক। মেমটিতে টেসলার প্রতিষ্ঠাতার চারটি ছবি রয়েছে, যার প্রতিটিতে তাকে আগের ছবিটির চেয়ে বেশি হাসতে দেখা যাচ্ছে। আর চারটি ছবির একেকটির সাথে একেককটি ক্যাপশন লেখা। 

প্রথম ক্যাপশনে লেখা- ওরা বলেছিল, আমি টুইটার কিনতে পারবো না। দ্বিতীয় ক্যাপশনে লেখা- তারপর তারা আমাকে বটের (ফেক অ্যাকাউন্ট) তথ্য দেবে না। তৃতীয় ক্যাপশনে লেখা- এখন তারা আদালতের মাধ্যমে জোর করে আমাকে টুইটার কিনতে বাধ্য করতে চায়। চতুর্থ ক্যাপশনে লেখা, এখন কোর্টে তাদের বটের তথ্য দিতে হবে। মাস্কের এ টুইটের বিষয়ে টুইটার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

সোশ্যাল মিডিয়ার এ প্ল্যাটফর্ম কেনার জন্য মাস্ক চুক্তি থেকে কিছুটা সরে আসেন। তার আগে তিনি টুইটারের ফেক অ্যকাউন্টগুলো সম্পর্কে আরও বেশি তথ্য চেয়েছিলেন। তার যুক্তি ছিল যে- ব্যবসায় ওই তথ্য প্রয়োজন এবং তা ছাড়া চুক্তিটি সম্পন্ন করা যাবে না।   

মাস্কের অভিযোগ, টুইটার তাকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে রাজি হচ্ছে না। এবং তিনি যেসব কারণে এ চুক্তি থেকে পিছু হটছেন এটা তার একটা। আর মাস্ক চুক্তি থেকে সরে যাওয়ার জন্য আদালতে পথে যাওয়ার হুমকি দেয় টুইটার কর্তৃপক্ষ। 

টেসলার সিইও বলছেন যে তিনি বাকস্বাধীনতা রক্ষার জন্য টুইটার কিনতে চাইছিলেন, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এবং টুইটে এডিট অপশনও আনবেন তিনি।   

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠা স্পেস-এক্স- এর মালিক এলন মাস্ক।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন